মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চিরিঙ্গা হাইওয়ে থানায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোঃ শাহিনুর আলম খান এর নেতৃত্বে তেরেঙ্গা হাইওয়ে থানা কম্পাউন্ডে ফলজ ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার( ১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন। এসময় কুমিল্লা রিজিয়ন থানার আওতায়ধীন সকল উপজেলার থানা গুলোতে কম্পাউন্ডে ফলজ ও ঔষধি গাছের তারা লাগানোর জন্য সকলকে নির্দেশ প্রদান করে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান,গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। শুধু প্রকৃতির শোভা বর্ধনেই নয়, গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, পক্ষান্তরে গাছ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে। বিশেষজ্ঞদের মতে, একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূখ-ের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে সরকারি হিসাবে বন রয়েছে ১৫ দশমিক ৫৮ শতাংশ। পার্শ্ববর্তী দেশ ভারতের বনভূমির পরিমাণ মোট স্থলভাগের ২২.৭%। আমাদের বনভূমি যেটুকু আছে তাও ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে বিভিন্ন কলকারখানা, শিল্প কেন্দ্র স্থাপন, জ্বালানি, গৃহ নির্মাণ আর প্রতিষ্ঠান স্থাপনের ফলে। দেশে দেশে শিল্প স্থাপনের নামে, নগর উন্নয়নের নামে বন ধ্বংস হচ্ছে। বিশ্বজুড়ে আজ অরণ্যনিধনের অসম প্রতিযোগিতা চলছে। বনভূমি উজাড়ের ফলে বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে আর কমছে অক্সিজেনের পরিমাণ। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে গলে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ এবং বাড়ছে সমুদ্রের উচ্চতা। আঘাত হানছে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ও নদীভাঙন। উপকূলীয় অঞ্চলে লোনা পানির অনুপ্রবেশ ঘটছে। এই অবস্থা থেকে বাঁচতে হলে, আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এখন বর্ষাকাল, গাছ লাগানোর মোক্ষম সময়। তাই আসুন, আমরা যত বেশি সম্ভব গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং নিজেরা বাঁচি।পরিবেশের ভারসাম্য রক্ষা,জীবনের জন্য অপরিহার্য অক্সিজেন, ভিটামিন ও ভেষজঔষধ এর প্রাকৃতিক ভান্ডার গাছ। তাই আমাদের সকলের উচিত প্রতি বছর বর্ষা মৌসুমে খালি জায়গায়,বাড়ির আঙ্গিনায় বেশি বেশি গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও জানান চিরিংগা হাইওয়ে থানায় গাছের চারা রোপণ করা হয়েছে এবং অফিস কম্পাউন্ডে এই মোসুমে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা লাগাবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে থানার বিভিন্ন শ্রেণির কর্মচারী ও পুলিশ সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews