1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
আসন্ন এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা এ বছর মোট ৮ ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে FX-991CW মডেলের ক্যালকুলেটর।

বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে শুধুমাত্র অনুমোদিত নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পাশাপাশি পরীক্ষার্থীরা নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়িও ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা২০২৬-এর পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এসব ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

555

নির্ধারিত মডেলগুলো হলো, এফএক্স-৮২এমএস, এফএক্স- ১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস প্লাস, এফএক্স-৯৯১সিডব্লিউ।

প্রসঙ্গত, গত বছর এফএক্স- ১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফ এক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস প্লাস- এই সাত মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছিল বোর্ড।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট