সংসদে যারা আছেন কেউ ঋণ খেলাপি না: স্বরাষ্ট্র মন্ত্রী
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
৫১
বার পড়া হয়েছে
বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন, তারা বড়জোর ‘ঋণগ্রস্ত’ হতে পারেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে তোলা এক অভিযোগের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী ঋণখেলাপি সাব্যস্ত হলে কেউ নির্বাচনেই দাঁড়াতে পারেন না। এমপিদের বিরুদ্ধে মামলা থাকলেও তা উচ্চ আদালতে নিষ্পত্তির পরই তারা প্রার্থী হয়েছেন। তাই একে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা মানহানিকর। এর আগে নাহিদ ইসলাম দাবি করেছিলেন, সরকারি দল বহু ঋণখেলাপিকে নমিনেশন দিয়ে সংসদে এনেছে, যা নিয়ে জনমনে তীব্র সমালোচনা রয়েছে।