রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সভাপতি সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ইনানী সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কক্সবাজার সরকারি মহিলা কলেজে রুম টু রিড বাংলাদেশের ওরিয়েন্টশন সেশন অনুষ্ঠিত পেকুয়ার মানব পাচারের শিকার যুবককে ইন্টারপোলের সহায়তায় লিবিয়া থেকে উদ্ধার উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস চকরিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করুন নইলে যাওয়ার পথ খুঁজুন

দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সভাপতি সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতার চকরিয়া প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার মো. মূসা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব কুলছুমা আক্তার সভাপতি পদে প্রার্থীর নাম আহ্বান করলে উপস্থিত ১২ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সদস্যরা বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ আইয়ুবের নাম প্রস্তাব ও সমর্থন করেন। পরে সর্বসম্মতিক্রমে তাঁকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।

একই সভায় পরিচালনা পর্ষদ গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে কাকারা ইউনিয়ন পরিষদের স্থানীয় প্রতিনিধি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নির্বাচিত হন।

সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা আলহাজ্ব মোহাম্মদ আইয়ুবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব বলেন, “বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, গত ১৫ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত তফসিল অনুযায়ী বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠনের কার্যক্রম শুরু হয়। প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠনতন্ত্র অনুযায়ী নবগঠিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews