শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার মাতামুহুরিতে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও সাবেক ফুটবলারদের সম্মাননা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান

গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগে ওসিকে প্রত্যাহার

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দ করে তা বিক্রির অভিযোগ ওঠে। গত সোমবার সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল বারীকে কুমিল্লা পুলিশ লাইনে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি আবদুল বারী। তিনি বলেন, একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
ওসি আবদুল বারী দাবি করেন, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘যদি অভিযোগ প্রমাণিত হয়, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। কিন্তু অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়ছি না।’ তাঁর অভিযোগ, ব্যক্তিগত বিদ্বেষ থেকে একটি পত্রিকায় তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews