শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

চকরিয়া ইয়াবাসহ এক মাদক কারবারী আটক,ব্যবহৃত গাড়ি জব্দ

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

চকরিয়া  পুলিশের বিশেষ অভিযানে একটি মিনি ট্রাক থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল)-এর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় মো. এহসান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক এহসান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর নয়াপাড়া (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মো. রফিক আহম্মদের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনি ট্রাকে তল্লাশি করে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews