শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত ৫

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একটি মাদরাসার অস্থায়ী আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আরো হতাহতের আশংকা করা হচ্ছে। দূর্যোগকালিন অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে অনেক রোহিঙ্গা মাদরাসায় আশ্রয় নিয়েছিলেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা (আরআরআরসি) ড. মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি জানান, ভারি বৃষ্টিতে হঠাৎ পাহাড় ধসে মাদরাসাটি চাপা পড়ে। এতে এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।তিনি জানান, ঠিক কতজন ওখানে চাপা পড়েছে তার নিশ্চিত না। ওই মাদরাসাটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র হওয়ায় অনেক রোহিঙ্গা এখানে ছিলেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫১ মিলিমিটার।

এর আগে মঙ্গলবার সকালে পাহাড় ধসে কক্সবাজার শহরের একজন, সোমবার পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন, কক্সবাজার শহর ও পেকুয়া একজন করে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বৃষ্টিতে পানিতে ডুবে এক রোহিঙ্গাসহ ২ শিশুর মৃত্যু হয়।এ নিয়ে গত তিনদিনের কক্সবাজার জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews