রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

‘মেসি পেনাল্টি মিস করায় কেঁদে দিয়েছি’

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বিয়ের পর যুক্তরাষ্ট্রে থাকেন। ২০২৫ সালের নভেম্বরে আটলান্টা নিবাসী আইটি প্রফেশনাল সুজিত বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই টালিউড অভিনেত্রী।

এরপর থেকেই সেখানে চুটিয়ে জীবন উপভোগ করছেন। দেশটিতে বসেছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আসর।

গত মঙ্গলবার স্বামী সুজিত এবং তার সহকর্মীদের সঙ্গে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী।

ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তনুশ্রী জানান, মার্সেডিজ বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা আর মিশরের ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন তিনি।

তুনশ্রী বলেন, তবে মেসির পক্ষে সব সম্ভব। কীভাবে দলকে ঘুরে দাঁড়াতে উদ্বুদ্ধ করল ভাবা যায় না! স্টেডিয়ামে বসে এমন ম্যাচ দেখার সৌভাগ্য হবে, এটা বিশ্বাসই করতে পারছিলাম না। এই অভিজ্ঞতা সারাজীবন মনে রয়ে যাবে।

তনুশ্রীর সঙ্গে মাঠে ছিলেন তার স্বামী সুজিত এবং তার অফিসের কয়েকজন সহকর্মী। যারা আর্জেন্টাইন। সব মিলিয়ে অভিনেত্রীর কথায়, এ যেন স্বপ্নের ম্যাচ। মেসিকে মাঠে ওই খেলা খেলতে দেখা অবিশ্বাস্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews