রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নির্দেশে  কক্সবাজারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের মাঝে নিজ অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পৌরসভা ১ নং ওয়ার্ডের দক্ষিণ শাখার বিএনপির সভাপতি মোহাম্মদ শামীম ওসমান ও সি: সহ সভাপতি জয়নুল আবেদীন।

 

রবিবার (১৩ জুলাই) পৌরসভার  বন্যাকবলিত এলাকায়  তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণকালে ভোরের কণ্ঠকে বলেন, চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের লক্ষ্যারচর, ঘনশ্যাম বাজার, কাজীর পাড়া, আমান পাড়া, নুর বাপের পাড়া প্রায় হাজার মানুষ পানি বন্দী ছিলেন। অধিকাংশ পরিবার দিনে এনে দিনে খায়। ওইখানের প্রায় ৪শ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্যতেল, শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।   এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

 

তারা সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও জোরদারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন , চকরিয়া পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews