মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী চকরিয়া থানা পুলিশ ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এপেক্স ক্লাব অফ মাতামুহুরি মাতামুহুরিতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ চকরিয়ায় বন্যার পানিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নির্দেশে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
সোমবার ( ১৩ জুলাই) চকরিয়া ও মাতামুহুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন দেলোয়ার ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ত্রাণ বিতরণ উদ্বোধন করেন।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) হারুন উর রশিদ ভোরের কণ্ঠকে জানান, গত সপ্তাহ ধরে মাতামুহুরি উপজেলা পূর্ব বড় ভেওলায় রেকর্ড পরিমাণ বন্যার পানি জলাবদ্ধতা সৃষ্টি করে। এতে ঘরবন্দী হয় হাজারও মানুষ। রান্না ঘরে উনুন ধরার মত কোন পরিবেশ ছিলো। সবাই উপবাসে জীবন যাপন করছে। এক দিকে বিশুদ্ধ পানির অভাব অন্যদিকে বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ২ ও ৩ নং ওয়ার্ডের মানুষের মাঝে চাল,ডাল, ভোজ্যতেল ইত্যাদি ইউনিয়ন পরিষদে থেকে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল আরিফ দুলাল,মাতামুহুরি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদ শোয়াইবুল ইসলাম সবুজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews