বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী চকরিয়া থানা পুলিশ ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এপেক্স ক্লাব অফ মাতামুহুরি

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে ইউরোপীয় এয়ারলাইনন্সের উপর সতর্কতা জারি করা হয়েছে। বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা না করার ব্যাপারে এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)। খবর বিবিসির।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এ অঞ্চলে সামরিক পরিস্থিতি অনিশ্চিত। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের সম্ভাবনা থাকায় অঞ্চলটি দিয়ে বিমান চলাচল উচ্চ ঝুঁকির মুখে পড়েছে।

ইএএসএ জানিয়েছে, এই সতর্কতা আগামী ২৯শে জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। একইসঙ্গে তারা আরও বলেছে যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর এই সতর্কতা জারি করল সংস্থাটি। নতুন করে শুরু হওয়া হামলায় ইরানে ১৭ জনের বেশি নিহতের ঘটনা ঘটেছে। এই সময়ে হরমুজ প্রণালিসহ ওমান সাগরে একের পর এক জাহাজ হামলার শিকার হয়েছে।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসসহ কয়েকটি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের পাশাপাশি বুশেহর শহরের চারটি স্থানে প্রজেক্টাইল আঘাত হেনেছে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews