সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ অতীতের মতো ‘গুপ্তবাহিনী’ বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী চকরিয়া আবাসিক হোটেলে পুলিশের অভিযান ,আটক ৩ নারী পুরুষ রাতের আঁধারে মাতামুহুরি সেতুর নিচ থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে কোটি টাকার সেতু প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তির আগে মক্কায় তিন দেশের নেতাদের জুমার নামাজ আদায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না : রাশেদ খাঁন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নবগঠিত মাতামুহুরি উপজেলায় ডাম্পারট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

সোমাবার(১০ আগস্ট) বিকেল  উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান চিরিংগা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে মিজানুর রহমান মোটরসাইকেল নিয়ে শাহপুরা এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বদরখালীর দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মিজানুর রহমানের মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। মোটরসাইকেলে থাকা আরও দুইজনও আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে মিজানুর রহমান মারা যান। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

তবে, মিজানুর রহমানের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন কি না, দুর্ঘটনার প্রকৃত কারণ কী এবং চালকের কোনো গাফিলতি ছিল কি না- তা এখনো পুলিশের তদন্তে স্পষ্ট হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews