শুক্রবার ( ১৪ আগস্ট) ভোর রাতে শাহারবিল ইউনিয়নে কোরালখালী এলাকায় চুরের দল ক্লিনিকের তালা ভেঙে ফ্রিজ, আইপিএস ও ব্যাটারি লুটপাট করে নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, এলাকায় দিন দিন চুরি, ছিনতাইয়ের প্রবণতা বেড়ে গেছে। এসব অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় মানুষের মালামালের কোন নিরাপত্তা নেই। এর আগেও কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ফ্যান মনিটর, ব্যবহারের খাতা,কলমসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায় সক্রিয় চোর সিন্ডিকেট।এসব অপরাধ কান্ড দমন করা না হলে মানুষের সেবার মান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হোছাইন ভোরের কণ্ঠকে জানান, ক্লিনিক চুরির ঘটনা শুনে মর্মাহত। কিছু দিন পূর্বে কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে ঢুকে স্কুলের ফ্যান, পাইপ চুরি করে।চুর চক্রটি এভাবে হাসপাতাল ও স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে বার বার হানা দেয়। তারা সারারাত এলাকায় ঘুরে বাড়িঘর, দোকান, স্কুল, হাসপাতালে এমন ঘটনা ঘটায়। এ অপরাধে অভিযুক্তদের তদন্ত পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ভোরের কণ্ঠকে জানান, স্কুল ও ক্লিনিক চুরির ঘটনাটি শুনেছি। এমন ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।