শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত অ্যাডভোকেট তারিকুল ইসলাম কক্সবাজার জজ আদালতের এপিপি

মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রিত্ব ছাড়ার পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এদিকে, তারেক রহমানের সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি রদবদলেরও ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার নতুন করে পাঁচজন যুক্ত হয়েছেন মন্ত্রিপরিষদে। তার মধ্যে এদিন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েছেন। অর্থাৎ তিনি জহির উদ্দিন স্বপনের উত্তরসূরী হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews