
ঢাকাই সিনেমার শীর্ষ সারির অভিনেত্রী তমা মির্জা। টানা বেশ কিছু সফল সিনেমা ও ওটিটি কনটেন্টে কাজ করে যখন তিনি ক্যারিয়ারের তুঙ্গে, ঠিক তখনই ঢুকে পড়লেন কর্পোরেট জগতে যোগ দিলেন একটি বেসরকারি ব্যাংকে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।
তার কথায়, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা যে কতটা স্পষ্ট হয়ে উঠছে, তা দিনে দিনে দৃশ্যমান।’
শেষে বলেন, ‘একজন নারী সব পারে, আপনাদের বলতে কষ্ট হয়। কারণ মেয়েদের বশ করতে ভালো লাগে সবার। আমরা অভিনয় করবো, ব্যাবসা করবো, চাকরি করবো, ছবি আঁকবো, গান গাইবো, লেখালেখি করবো, মা হবো, প্রেমিকা হবো। সব করবো। আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন।’