শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং ব্যবহারের বিষয়ে টানা ১১ বছর ধরে নানা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে মেটাকে রেকর্ড ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে নিউ মেক্সিকোর একটি আদালত।
দেশটির ইতিহাসের সবচেয়ে বড় জরিমানার এই রায় দেন বিচারক ফ্রান্সিস ম্যাথিউ।
আদালতের শুনানিতে প্রমাণিত হয়, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত মেটা এবং এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ শীর্ষ কর্মকর্তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন।
থার্ড পার্টি বা তৃতীয় পক্ষকে অনুমতি ছাড়া তথ্য না দেওয়ার দাবি করলেও কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিসহ নানা উপায়ে তা উন্মুক্ত রাখা হয়েছিল। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস জানান, কোনো শক্তিশালী সংস্থাই আইনের ঊর্ধ্বে নয়।
নিউ মেক্সিকোর অর্ধেকের বেশি জনসংখ্যা অর্থাৎ প্রায় দুই মিলিয়ন মানুষ মেটার এই বিভ্রান্তিকর তথ্যের শিকার হওয়ায় আদালত রাজ্য আইন ৪০ মিলিয়ন বারের বেশি লঙ্ঘনের প্রমাণ পান।
প্রাথমিকভাবে হিসাব অনুযায়ী ২১৯ বিলিয়ন ডলার জরিমানার অঙ্ক দাঁড়ালেও বিচারক তা কমিয়ে ২৫ বিলিয়ন ডলারে নির্ধারণ করেন, যা মেটার এক প্রান্তিকের উপার্জনের প্রায় সমান। তবে মেটার প্রধান আইনজীবী সিজে মাহোনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে গুগলের সঙ্গে প্রতিযোগিতায় মেটা এ বছর বিপুল অর্থ বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা সুসান লি জানান, এআই প্রকল্পে চলতি বছর ১৩৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে, যার ফলে মেটা প্রথমবারের মতো নেতিবাচক নগদ প্রবাহের মুখোমুখি হয়েছে।
সূত্র: বিবিসি
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews