শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

চকরিয়া পৌরসভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ই -সিগারেট /ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন
শিশু ও তরুণদের রক্ষা করুণ” স্লোগানকে সামনে রেখে প্রচেষ্টা যুব সংঘের উদ্যোগে স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০৫ নভেম্বর ) বিকেলে চকরিয়া পৌরসভার হল মিলনায়তনে প্রচেষ্টা যুব সংঘের সভাপতি ছরওয়ার আলমের সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মোহাম্মদ লোকমান।
আলোচনায় উঠে এসেছে ,নির্দিষ্ট ধূমপান এলাকা বা Designated Smoking Area অধূমপায়ীদের পরোক্ষ ধূমপান থেকে কার্যকরভাবে সুরক্ষা দিতে পারে না। সরকারি ও বেসরকারি অফিসসহ সকল জনসমাগমস্থলে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। এতে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষিত হওয়ার পাশাপাশি ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক ব্যবহার থেকে বিরত থাকতেও মানুষকে উৎসাহিত করা সম্ভব হবে।
ছরওয়ার আলম বলেন, চকরিয়া উপজেলার কাকারা, ফাঁসিয়াখালি ইউনিয়নসহ পাশ্ববর্তী উপজেলায় পুরোদমে তামাক চাষ করা হয়। এলাকা থেকে প্রতি বছর তামাক চাষ করে পাতা বিক্রির মাধ্যমে কোটি টাকা উপার্জন হয়। যার ফলে অন্য কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়। অন্য দিকে হৃদরোগ, স্ট্রোক, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান ঝুঁকি তামাক ব্যবহার। তাই তামাকমুক্ত চকরিয়া উপজেলা গড়ার লক্ষ্যে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন , প্রচেষ্টা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক সাজেদা বেগম, চকরিয়া মমতা যুব মহিলা ক্লাবের সভাপতি খুকি চৌধুরী, পৌরসভার কর্মচারী মোহাম্মদ জহির মৌওলা, ফরিদুল আলমসহ সচেতন মহল।

সরকারি দপ্তরগুলোতে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অফিস আদেশ জারি, দৃশ্যমান স্থানে ‘নো স্মোকিং’ সাইনেজ স্থাপন, তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য ফোকাল ব্যক্তি নির্ধারণ, কর্মকর্তা ও কর্মচারীদের অবহিতকরণ, অভিযোগ গ্রহণ ও প্রতিকারের ব্যবস্থা এবং নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews