রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

চকরিয়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাশাহীন দেলোয়ার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ত শামসুন্নাহার।

বক্তারা বলেন, দেশের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। তাঁদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এ জন্য মানসম্মত শিক্ষা, সময়োপযোগী কারিগরি প্রশিক্ষণ এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে বেকারত্ব, শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতার অসামঞ্জস্য, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং সীমিত কর্মসংস্থানের সুযোগ এখনো তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ বাড়ানো এবং উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি সহায়তা জোরদার করা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ওমর আলী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম খোকন, চকরিয়া যুব পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম, নারী উদ্যোক্তা রুনা আক্তার, কহিনুর আক্তার, খুকিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews