শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আহমেদ কবির সিকদারের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের  রাজারবিল স্টেশনে স্থানীয় মুসল্লি, মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে মাওলানা শামসুল হুদার সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উপ-কমিটির সদস্য মুফতি শামসুল হক কাছেমী।

May be an image of text

ছবি: সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আহমেদ কবির সিকদার।

শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে আগামী এমইউপি নির্বাচনে ফাঁসিয়াখালী  ইউনিয়ন থেকে  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আহমেদ কবির সিকদার স্থানীয় জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, জনসেবার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে এলাকাবাসীর দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেন।May be an image of one or more people

May be an image of one or more people and temple

ছবি: স্থানীয় লোকজন মতবিনিময় সভায় যোগদান

বক্তব্যে শেখ আহমেদ কবির সিকদার বলেন, বিগত সরকারের আমলে যারা চেয়ারম্যান ছিলেন তারা পাহাড় কেটে মাটি লুট, চাঁদাবাজি, দখলবাজি থেকে শুরু করে নানান অপকর্মে  জড়িত ছিলো। মদ, ইয়াবাকারবারিদের সাথে আঁতাত ইউনিয়নের যুব সমাজকে ধ্বংস করছে। তাদের বাহিনীর অত্যাচারে ঘুমাতে পারেন নি এলাকার মানুষ। “আসুন পরিবর্তন আনি, উন্নয়নের পথে এগিয়ে যাই। আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে আমাদের প্রিয় ফাঁসিয়াখালী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার পথচলার প্রধান শক্তি।”
তিনি আরও বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থেকে সেবার মানসিকতা নিয়েই তিনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান।

আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুফতী সাইফুল্লাহ সাইফী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমান,প্রচার সম্পাদক নুরুল হাকিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews