1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণের দাবিতে আবারও সোচ্চার এলাকাবাসী বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি চকরিয়ায় প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 1 Win Türkiye onlayn kazino oynamaq | Rəsmi sayt ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক কাল কক্সবাজার আসছে প্রধানমন্ত্রী,জনসভাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে সেবা

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছালো বিশা ও পার্শ্ববর্তী এলাকায়

জেদ্দা, সৌদি আরব:
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলেট সেবা পৌঁছে দিতে সম্প্রতি সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শহর বিশা এবং এর পার্শ্ববর্তী এলাকায় একটি প্রতিনিধি দল সফর করে। কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবিরের নেতৃত্বে এ সফর অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন পাসপোর্ট ও ভিসা, শ্রম কল্যাণ, কনস্যুলার এবং সোনালী ব্যাংকের কর্মকর্তারা। দুইদিনব্যাপী এ কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হয়, যার মধ্যে ছিল পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, বিভিন্ন ডকুমেন্টের সত্যায়ন, ট্রাভেল পারমিট ইস্যু, জন্মনিবন্ধনের আবেদন গ্রহণ, আইনি সহায়তা ও প্রয়োজনীয় চিঠিপত্র সরবরাহ, প্রবাসী কল্যাণ কার্ড নিবন্ধন ও বিতরণ, সোনালী ব্যাংকে হিসাব খোলা এবং বন্ড ক্রয়সহ অন্যান্য প্রয়োজনীয় সেবা।

সেবাগ্রহীতাদের ই-পাসপোর্ট গ্রহণে উৎসাহিত করা হয় এবং সবাইকে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দেওয়া হয়। এছাড়াও প্রবাসীদের স্থানীয় আইন ও বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

সফরের প্রথম দিন রাতে বিশা অঞ্চলের ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের গুরুত্ব, সম্ভাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই উদ্যোগ প্রবাসীদের সঙ্গে সরকারের সেবা ও যোগাযোগ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট