1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশ বাহিনীতে বড় ধরনের প্রশাসনিক রদবদল ঘটেছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১২ জন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (১৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. তৌহিদ বিন হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে এবং প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে এ পদোন্নতি প্রদান করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত ১২ জন কর্মকর্তার তালিকা:
১. মো. গোলাম রসুল — পুলিশের বিশেষ শাখার (এসবি) অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে)
২. এ কে এম আওলাদ হোসেন — ঢাকা রেঞ্জের ডিআইজি
৩. মো. আকরাম হোসেন — পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে)
৪. হাসিব আজিজ — চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার (ডিআইজি)
৫. গাজী জসীম উদ্দিন — সিআইডির ডিআইজি
৬. আবু নাছের মোহাম্মদ খালেদ — পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে)
৭. মো. রেজাউল করিম — সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার (ডিআইজি)
8. খোন্দকার রফিকুল ইসলাম — এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে)
৯. মো. মোস্তফা কামাল — পিবিআইয়ের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে)
১০. মোসলেহ উদ্দিন আহমদ — পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে)
১১. মো. ছিবগাত উল্লাহ — শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি
১২. সরদার নূরুল আমিন — রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি)

এই পদোন্নতির মাধ্যমে পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে আরও দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতির পর এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়নের প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট