Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

সোশ্যাল মিডিয়া

চঞ্চল চৌধুরীকে আমি চিনতাম না, কি করে জানি না: ইশরাক

By ভোরের কণ্ঠ
মে ২০, ২০২৫ 1 Min Read
0

সম্প্রতি অনুষ্ঠিত বিআইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেতা চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুঃখপ্রকাশ করেন তিনি।

চঞ্চল চৌধুরী, যিনি বিগত সরকার পতনের পর কিছু সময় আড়ালে ছিলেন, বর্তমানে একাধিক মামলার আসামি, যার মধ্যে রয়েছে হত্যা মামলার অভিযোগও। এমন একজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে মঞ্চে ছবি তোলা এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ায় সমালোচনার মুখে পড়েন ইশরাক।

নিজের ব্যাখ্যায় ইশরাক হোসেন বলেন, “শুক্রবার ১৬ মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলের আমন্ত্রণে অল্প কিছু সময়ের জন্য প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হই। কে কে উপস্থিত থাকবেন, কিংবা আমাকে কাকে পুরস্কার দিতে হবে—এসব কিছুই আগে থেকে জানতাম না।”

তিনি আরও বলেন, “অনুষ্ঠানে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে আমার ছবি তোলা হয়, যাকে আমি আগে চিনতাম না এবং তার অতীত সম্পর্কে অবগত ছিলাম না। বিষয়টি জানার পর আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

উল্লেখ্য, অনুষ্ঠানটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়, বিশেষ করে বিএনপির নেতা হিসেবে ইশরাকের ভূমিকায়। তার এই ব্যাখ্যার মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সমালোচনার ঢেউ থামেনি।

Author

ভোরের কণ্ঠ

Follow Me
Other Articles
Previous

অক্টোবরেই ভোট হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে : আমীর খসরু

Next

অভিনেত্রী নুসরাত ফারিয়ার চাঞ্চল্যকর তথ্য!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *