1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-১৪ আসনে এগিয়ে ব্যারিষ্টার আরমান জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে – সালাহউদ্দিন আহমেদ লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন-সালাহউদ্দিন আহমদ চকরিয়ায় অসহায় পরিবারের জমি জবরদখলের চেষ্টা, নারীসহ পরিবারকে প্রাণনাশের হুমকি আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি- এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি রামুতে ২০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি : মির্জা আব্বাস বাংলাদেশিরা আমাদের ভাই, তাদের বিশ্বকাপে না থাকাটা দুঃখজনক: পাক অধিনায়ক জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে-আব্দুল্লাহ আল ফারুখ

আওয়ামী আমলের সকল ওসিকে বরখাস্ত ও বিচারের দাবি

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ শাসনামলে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালনকারী সকল ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বরখাস্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

সাম্প্রতিক এক বিবৃতিতে রাফি বলেন, “পুলিশ বাহিনীতে এখনই দৃশ্যমান সংস্কার প্রয়োজন। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সরকারের ছায়ায় থেকে থানাগুলোতে অনিয়ম, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি গড়ে উঠেছে। আওয়ামী লীগের আমলে ওসি হিসেবে দায়িত্ব পালন করা প্রত্যেককে বরখাস্ত করে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক নির্দেশনায় কাজ করে পুলিশের একটি অংশ সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে পুলিশ প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনতে হবে এবং জবাবদিহিতামূলক সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

এ সময় তিনি পুলিশের অভ্যন্তরীণ সংস্কার, নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া ও ন্যায়বিচারের দাবিও জানান। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ভবিষ্যতেও দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জনমত গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট