1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

এসএসসিতে ফলে উপজেলায় তৃতীয় শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

শিক্ষাক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা শাপলাপুর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি ৭৯.২৭ শতাংশ পাসের হার অর্জন করে উপজেলায় দ্বিতীয় স্থান দখল করেছে, যা স্থানীয়ভাবে শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কাইছার লিটন জানান, “আমাদের শিক্ষক-শিক্ষিকাগণ বছরের শুরু থেকেই নিরলস পরিশ্রম করেছেন। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, মডেল টেস্ট, বিশেষ কোচিং ও মানসিক সহায়তা দেওয়ার মাধ্যমে আমরা এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি।”

এবছর বিদ্যালয়ের পাসের হার শুধু পূর্ববর্তী বছরের তুলনায় বৃদ্ধি পায়নি, বরং জেলার গড় পাসের হার থেকেও উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। সংশ্লিষ্ট অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।

বিদ্যালয়ের এক ছাত্রী জানান,  “শিক্ষকদের আন্তরিকতা এবং নিয়মিত পড়ালেখার পরিবেশ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা এই সাফল্য পরিবারের পাশাপাশি বিদ্যালয়কেও উৎসর্গ করতে চাই।

বিদ্যালয়ের সভাপতি জানান, আগামী বছর শতভাগ পাস নিশ্চিত করাসহ জিপিএ-৫ নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । এছাড়া বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, আইসিটি ল্যাব সম্প্রসারণ ও সহপাঠ কার্যক্রম জোরদারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট