শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিসহ আটক ৪

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

চকরিয়ায় পুলিশ জটিকা অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ পলাতক ৪ আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোনাখালীর নতুন ঘোনা গ্রামের মোস্তাক আহমেদের ছেলে এস্তাফিজুর রহমান (৪২), ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী যথাক্রমে, পূর্ব বড় ভেওলার ঈদমনি গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ূন কবির(৩৮), কাকারার মাইজ কাকারা গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে আব্দুল মান্নান (৩১) ও হারবাংয়ের বাজারপাড়া গ্রামের নুরু হোসেনের ছেলে এহসানুল কবির (২৮)।

বিষয়টি  নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ৪ জনকে বিকেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের নির্দেশক্রমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews