1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

শেরপুরে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসার ৩ শিক্ষার্থী নিহত

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া থেকে মধুটিলা সড়কের বড় রাংটিয়া মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহতরা স্থানীয় মারকাযুত তাকওয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।রোববার (১৩ জুলাই) বিকেল ৫ ঘটিকার সময় উপজেলার রংটিয়া জামে মসজিদের সামনের সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীরা হলো রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২) এবং ফয়জুল আলিম (১১)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনজন মাদ্রাসাছাত্র সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস পেছন দিক থেকে এসে তাদের সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। আর ফয়জুলকে শেরপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমিন বলেন, বিকেল পাঁচটার দিকে বড় রাংটিয়া মোড়ে একটি মাইক্রোবাস তিন মাদ্রাসা শিক্ষার্থীকে চাপা দেয়। ঘাতক মাইক্রোবাসসহ চালক আটক রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট