1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন পথ ভুলে লোকালয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর, উদ্ধার বন বিভাগের কক্সবাজারে ২ দিনের সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা সফল হয় নি ঈদগাঁওতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন ৫ সপ্তাহ পর আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমা আদায় কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশের উদ্যোগে জেন্ডারভিত্তিক জীবনদক্ষতা শিক্ষা বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট— হাসনাতকে স্পিকার আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী

যুবদলনেতা ২২ বছর পর কারামুক্তি

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

সরকার সাজা মওকুফ করায় মুক্তি পেয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তিনি একটি হত্যা মামলায় ২২ বছর কারাভোগ করেন।

আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় জেলা কারাগার থেকে মুক্তি পান তুহিন। এ সময় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। সেখান থেকে আনন্দ মিছিল করে জেলা বিএনপির কার্যালয়ে যান নেতাকর্মীরা। সেখানে তাঁকে বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও কারামুক্ত শরিফুল ইসলাম তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, নুর মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, ডা. আহমেদ মোস্তফা নোমান, ঈশ্বরদী পৌর সভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলুসহ অনেকে।

চলতি বছরের ১০ জুলাই বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে ২৯ জন কয়েদির সরকার কর্তৃক সাজা মওকুফ করা হয়। তাদের মধ্যে শরিফুল ইসলাম তুহিনের নাম ছিল

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট