1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-১৪ আসনে এগিয়ে ব্যারিষ্টার আরমান জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে – সালাহউদ্দিন আহমেদ লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন-সালাহউদ্দিন আহমদ চকরিয়ায় অসহায় পরিবারের জমি জবরদখলের চেষ্টা, নারীসহ পরিবারকে প্রাণনাশের হুমকি আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি- এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি রামুতে ২০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি : মির্জা আব্বাস বাংলাদেশিরা আমাদের ভাই, তাদের বিশ্বকাপে না থাকাটা দুঃখজনক: পাক অধিনায়ক জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে-আব্দুল্লাহ আল ফারুখ

কক্সবাজারে শফি ডাকাতের সহযোগী রুবেল গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

কক্সবাজারের কুখ্যাত শফি ডাকাতের অন্যতম সহযোগী এবং হত্যাসহ একাধিক মামলার আসামি ডাকাত রুবেলকে (২৭) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

গ্রেপ্তার ডাকাত রুবেল (২৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল গফুরের ছেলে।

 

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে টেকনাফ থানাধীন পশ্চিম লেদা এলাকায় শফি ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত শফি ডাকাত ও তার দলবল গুলি করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তার সশস্ত্র সহযোগীদের নিয়ে টেকনাফের পশ্চিম লেদা এলাকায় ডাকাত খালেকের বাড়িতে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী র‌্যাব সেখানে অভিযান চালায়। অভিযানে শফি ডাকাত ও তার দলবল র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এসময় ধাওয়া করে শফি ডাকাতের অন্যতম সহযোগী ডাকাত রুবেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে শফি ডাকাতের সহযোগীদের ফেলে যাওয়া ১টি শটগান, ৩টি লোকাল গান, ১২টি তাজা এ্যামুনেশন, ৪২টি শটগান ও এলজির খালি কার্তুজ এবং ২টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

 

স্থানীয় ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, ডাকাত শফি বর্তমানে আব্দুল খালেকসহ অন্যান্য সহযোগীদের নিয়ে একটি নতুন ডাকাত দল গঠন করেছে। এই দলটি টেকনাফের গহীন পাহাড় ও সমতল এলাকায় ডাকাতি, মুক্তিপণ আদায়, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে। কুখ্যাত শফি ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণের ৫টি, অস্ত্রের ৪টি, ডাকাতির প্রস্তুতির ২টি, মারামারির ৩টি, হত্যার ২টি এবং সরকারি কর্তব্যে বাধা দেয়ার ঘটনায় ১টি মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে।র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানানা, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা অস্ত্র-গুলি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট