1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

মঞ্চ তৈরির পরেও ঈদগাঁওতে এনসিপির পদযাত্রা ও পথসভা করা হয়নি

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের ঈদগাঁওতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহুত জুলাই পদযাত্রা ও পথসভা করা হলনা। গতকাল বিকেল তিন টায় মহাসড়কের স্টেশনে কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংগঠনটির ঈদগাঁও উপজেলা শাখা এ উপলক্ষে মঞ্চ স্থাপনসহ অন্যান্য আনুষাঙ্গিকতার শেষও করেছিল। ‘ইনকিলাব, দেশ গড়তে জুলাই পদযাত্রা’ লেখা সম্বলিত ব্যানার শোভা পাচ্ছিল মঞ্চে। প্রচার করা হচ্ছিল দলীয়,বিপ্লবী নানা গান।
দুপুর ২টার পরে আয়োজক দের পক্ষ থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল যে, ২০২৪’-এর জুলাই আন্দোলনের মহানায়ক ও এন সিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় এনসিপির নেতা সারজিস আলম,হাসনাত আব্দুল্লাহ,সামান্তা শারমিন, ডাক্তার তাসনিম জারাসহ অন্যান্যরা অল্প ক্ষণে মধ্যে ঈদগাঁওতে পৌঁছবে। এনসিপির ঈদগাঁও প্রতিনিধি তারেকুর রহমানসহ আর ও কয়েকজন এমন ঘোষণা দিচ্ছিলেন। ঘোষণায় জানানো হয়েছিল, নেতৃবৃন্দ কক্সবাজারে পথ যাত্রা ও সমাবেশ শেষে এখন ঈদগাঁও স্টেশনের সন্নিকটে এসে পৌঁছেছেন। সমাবেশ উপলক্ষে স্থানীয় ঈদগাঁও থানার বিপুলসংখ্যক পুলিশের সদস্য মঞ্চের আশেপাশে অবস্থান নেন। এর কিছুক্ষণের মধ্যেই এনসিপি প্রতিনিধি তারেকুর রহমান মাইকে ঘোষণা করেন, কেন্দ্রীয় টিমের একজন নেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঈদগাঁওর কর্মসূচি বাতিল করা হয়। এসময় রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান টহল দলও মহাসড়কে অবস্থান নেন। পাশাপাশি মঞ্চের আশেপাশে ও মহাসড়কে উৎসাহী মানুষের অবস্থান ও আনাগোনা দেখা যায়। হঠাৎ কর্মসূচি হবেনা ঘোষণা দেওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে নানা কানাঘুষা শুরু হয়।

দেখা গেছে, অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ। এতে পরিপক্কতা দেখা যায়নি। সংগঠনের নিবেদিত প্রাণ তেমন কোন নেতাকর্মীর দেখা মিলেনি।যদিও তারেকুর রহমান তার ঘোষণায় বলেন যে, শিগগিরই কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে ঈদগাঁওতে আরো এক বড় প্রোগ্রামের আয়োজন করা হবে।

জানা যায়, পর্যটন শহর কক্সবাজারে এন সিপির সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী কর্তৃক বিএনপির কেন্দ্রীয় একজন নেতাকে লক্ষ্য করে বিরূপ মন্তব্য করায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে থাকেন। ঈদগাঁওতে অনেককে মন্তব্য করতে শোনা যায়, এমনি পরিস্থিতি আঁচ করতে পেরে এনসিপির নেতা প্রোগ্রাম বাতিল করেছে।

তবে অন্য সূত্র মতে, একই দিন বিকেলে পার্বত্য বান্দরবানে এনসিপির অনুরূপ পদ যাত্রা কর্মসূচি থাকায় সময় স্বল্পতার কারণে নেতৃবৃন্দ ঈদগাঁওয়ের প্রোগ্রামে আসেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট