বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

 

শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। দীর্ঘ সাত বছর পর নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উল্লেখযোগ্য সংখ্যাক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। নির্বাচনের তফসিল মোতাবেক ২৩ জুলাই বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হয়।

এসময় তিনটি গ্রুপে ১৯ পরিচালক পদের বিপরীতে ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে ট্রেড গ্রুপে ২ পরিচালক পদের বিপরীতে ৫জন সাধারণ গ্রুপে ১২ পরিচালকের বিপরীতে ৪৯ জন ও সহযোগী সদস্যের ৫ পরিচালকের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
২৪ জুলাই বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা নেয়া হবে।
আগামী ৪ আগষ্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এবং আগামী ২২ আগষ্ট শেরপুর আফসার আলী বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে।  এদিন ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে এক হাজার তিনশ ৪৯ জন ও সহযোগী গ্রুপে ৮শ ৭৫ জন ভোটার ভোট প্রদান করবেন।
নির্বাচনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে শেরপুরের জিপি এডভোকেট খন্দকার মাহবুব আলম রকিব, সদস্য হিসেবে জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এমকে মুরাদুজ্জামান ও সহকারী অধ্যাপক মুশফিকুজ্জামান শেলিম।

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন বলেন, এবার চেম্বারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সদস্যপদ নবায়ন করেছেন। উল্লেখযোগ্য সংখ্যাক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। আমিও একজন প্রার্থী।  আশা করি ভোটাররা তাদের পছন্দ মতো যোগ্যদের নির্বাচিত করবেন।

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিব বলেন, গত ১ জুন  এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ট্রেড, সাধারণ ও সহযোগী এই তিনটি গ্রুপের পৃথক খসরা ও পরে ১০ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হয়। আজ ২৩ জুলাই মনোনয়নপত্র বিতরণ করা হলো এবং ২৪ জুলাই গ্রহণ করা হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ করবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews