বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ঈদগাঁও বাজারের প্রধান সড়কে ছাগল বাজার, জনদুর্ভোগ চরমে, সরানোর দাবী 

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

দক্ষিণ চট্টলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ঘেঁষে ছাগল বাজার ও ভ্রাম্যমাণ দোকান দখলে বন্দি পুরো সড়ক। যার ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তিতে পড়েন পথচারী,ছাত্র-ছাত্রী,চাকুরীজীবিসহ যান বাহন চালকরা। এতে জনদুর্ভোগ চরমে ওঠেছে।

সপ্তাহে শনি ও মঙ্গলবার বাজারবার হিসেবে সু- পরিচিত। এ দুদিনে ডিসি সড়কের উপরেই বসে ছাগল বাজার। জন ও যানবাহন চলাচল সড়কে এখন দুপুর থেকে সন্ধা পর্যন্ত বাজারের পুরাতন পুলিশ ক্যাম্প পয়েন্টেই ছাগলের হাট বসানোর কারনে সড়ক দিয়ে চলাচল অনেকটাই অসম্ভব  হয়ে পড়ে। এমনকি রোগীসহ জরুরী যানবাহন কেও আটকে থাকতে হয় দীর্ঘসময় ধরে। চলা চল করার মতো কোন সুযোগই থাকেনা। স্থানীয় সচেতন মহল জানান, বাজারের নিয়ম শৃঙ্খলা না থাকা, প্রশাসনের কঠোর নজরদারির অভাবে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হচ্ছে। দীর্ঘবছর ধরে বসা ছাগল বাজারটি প্রধান সড়ক থেকেই সরিয়ে না নিলে জনদুর্ভোগ কমবেনা কোনভাবে। পাশা পাশি বাজারের যেখানে সেখানে এলোমেলো ভাবে বসে ব্যবসা বানিজ্য করে যাচ্ছে ভ্রাম্যমান ফুটপাত ব্যবসায়ীরা। মানছেনা কোন নিয়মনীতি য়ার কারনে বাজারের অভ্যান্তরে যানজট সৃষ্টি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন পদ  ক্ষেপ গ্রহণ করা হয়নি। ভোক্তভোগীদের দাবি- দ্রুত সময়ে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কজন পথচারী জানান, ডিসি সড়ক বা বাজারের ভেতরে ছাগল বাজার বসার কারনে জনদুর্ভোগ সৃষ্টি হয়ে পড়ে প্রায়শ। এর থেকে কবে মিলবে মুক্তি? কখনই বা ফিরবে সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা। উপজেলা প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে অভিযানই হতে পারে এই সমস্যার স্থায়ী সমাধান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews