1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন পথ ভুলে লোকালয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর, উদ্ধার বন বিভাগের কক্সবাজারে ২ দিনের সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা সফল হয় নি ঈদগাঁওতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন ৫ সপ্তাহ পর আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমা আদায় কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশের উদ্যোগে জেন্ডারভিত্তিক জীবনদক্ষতা শিক্ষা বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট— হাসনাতকে স্পিকার আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের হানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকার সমুদ্রে রিখটার স্কোলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার তাইওয়ানের আবহাওয়া দপ্তর এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

সেখানকার আবহাওয়া প্রশাসন বলেছে, ভূমিকম্পে রাজধানী তাইপের অনেক ভবন কয়েক সেকেন্ড ধরে কেঁপেছে। আবহাওয়া দপ্তর বলেছে, বুধবার আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্র ইয়িলান কাউন্টি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সমুদ্রে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১২ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

এদিকে তাইওয়ানের ফায়ার সার্ভিস বলেছে, ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।

বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির সব কারখানা তাইওয়ানের পশ্চিম উপকূলে। প্রতিষ্ঠানটি বলেছে, ভূমিকম্পের তীব্রতা তাদের কারখানার কর্মীদের সরিয়ে নেওয়ার মতো ছিল না।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আর ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপ ভূখণ্ডে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন। সূত্র: রয়টার্স

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট