1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণের দাবিতে আবারও সোচ্চার এলাকাবাসী বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি চকরিয়ায় প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 1 Win Türkiye onlayn kazino oynamaq | Rəsmi sayt ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক কাল কক্সবাজার আসছে প্রধানমন্ত্রী,জনসভাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

বান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর শিশুর বিকৃত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলিরআগা এলাকা থেকে হারিয়ে যাওয়ার চার দিন পর দেড় বছরের এক শিশুর বিকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে বাড়ির পাশে পাগলা ঝিরি ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু আশরাফুল ইসলাম (দেড় বছর) লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ২ নং পাগলিরআগা গ্রামের মোহাম্মদ ইলিয়াস ও সাজেদা বেগমের ছেলে।

স্থানীয় ও মা-বাবা সুত্রে জানা যায়, গত রবিবার (২৪ আগষ্ট) দুপুরে শিশু আশরাফুল ইসলাম বাড়ির আঙ্গিনায় খেলছিল। তার মা বাড়ির কাজ শেষ করে ছেলেকে আঙ্গিনায় দেখতে না পেয়ে প্রতিবেশীরাসহ কয়েকদিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে আজ বিকেলে পাগলা ঝিরির পাশে ঝোপের ভেতর থেকে দুর্গন্ধ আসায় মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবানে পাঠানো হবে। মৃত্যুর মূল কারণ জানতে পুলিশ কাজ করছে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট