শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

কক্সবাজার বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের ব্যক্তিগত সহকারী ও বিএনপি নেতা মোসলেহ উদ্দিন এর জানাযা সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

কক্সবাজার বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের ব্যক্তিগত সহকারী এবং সাবেক কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন(৫৬) এর জানাযার নামাজ বৃহস্পতিবার (২৮ আগস্ট)আসরের নামাজের পর বিকাল ৫ টায় হাজিপাড়া কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে । এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কক্সবাজার বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে জানাযার মাঠে এক শোকাবহ পরিবেশ বিরাজ করে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে,

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ০৭ টার সময় মোসলেহ উদ্দিন নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সে দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস,কিডনি,হার্ডের জঠিল রোগে ভোগছিলেন। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়া এলাকার সুনামধন্য সমাজকর্মী আবুল কাসেম ও মাতা মছুদা বেগমের ২য় পুত্র। জাহাঙ্গীর আলম ভুট্টু(ভুট্টু মুন্সি এবং গিয়াস উদ্দিন জিকু চেয়ারম্যানের মেজ ভাই। কক্সবাজার সদর উপজেলা শাপলা কুঁড়ি কচি কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম এর ছোট ভাই।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, স্ত্রী, ৬ ভাই ও ২ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews