বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

লামায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন, অভিযোগের পাহাড়

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

বান্দরবানের লামায় ৫০ বছর বয়সী এক গৃহবধূ তার স্বামী চিত্ত রঞ্জন বড়ুয়ার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভরণপোষণ না দেওয়ার অভিযোগ এনেছেন। রবিবার (৩১ আগস্ট) দুপুরে লামা বাজারের কুটুমবাড়ী রেস্টুরেন্ট হল রুমে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন স্ত্রী কামনা রানী বড়ুয়া।সংবাদ সম্মেলনে কামনা রানী বড়ুয়া বলেন, তার স্বামী চিত্ত রঞ্জন বড়ুয়া (৫৫) লামা সদর ইউনিয়নের লেইংগা ঘোনা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন পিটিশন রাইটার। দীর্ঘদিন ধরে তিনি কামনা রানীর ভরণপোষণ ও চিকিৎসার খরচ দিচ্ছেন না। এতে তাকে পাড়া-প্রতিবেশী ও দানশীল ব্যক্তিদের সহায়তায় চলতে হচ্ছে।কামনা রানী অভিযোগ করে বলেন, তার স্বামী তার অগোচরে তার পোষা প্রায় ৮টি গরু বিক্রি করে দিয়েছেন। এই টাকা তিনি নিজের ভরণপোষণ বা চিকিৎসার জন্য ব্যবহার না করে বিভিন্ন ‘অসামাজিক’ খাতে খরচ করছেন।তিনি আরও জানান, এর আগে ১৭/০১/২০২৫ এবং ২৭/০৫/২০২৫ তারিখে তিনি তার স্বামীর কাছে ভরণপোষণ ও গরু বিক্রির টাকা চাইলে তাকে নির্মমভাবে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।সর্বশেষ, ০৫/০৭/২০২৫ তারিখে সকালে তার বাগানে গেলে তিনি স্বামীর কাছে পুনরায় ভরণপোষণ ও চিকিৎসার খরচ চান। এ সময় তার স্বামী দুর্ব্যবহার করে জানান যে তিনি কোনো টাকা দেবেন না। কামনা রানী প্রতিবাদ করলে তার স্বামী তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারেন, যার ফলে তার বাম কান থেকে রক্ত ও পুঁজ বের হয় এবং বাম পাশের একটি দাঁত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে দুই দিন চিকিৎসা নেন।কামনা রানী জানান, মারধরের পর তিনি তার স্বামীকে চিকিৎসার জন্য বললে, তিনি বলেন, “তুই মরে যা, তোর চিকিৎসা করাবো না।” এ ছাড়া, বেশি বাড়াবাড়ি করলে তাকে প্রাণে মেরে লাশ গুম করারও হুমকি দেন তার স্বামী।

এসব ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নিয়েছেন কামনা রানী। তিনি গত ২১ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামা, বান্দরবান পার্বত্য জেলায় তার স্বামীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ (ধারা: ৩২৩/৩২৫/৩৭৯/৫০৬(২) দন্ডবিধি) দায়ের করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews