বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

শার্শার ঐতিহাসিক সংগ্রামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় শার্শায় উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজামান লিটন, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, সদস্য সচিব ইমদাদুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক অধ্যাপক আলমগীর কবির, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমানসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদকবৃন্দ।
এছাড়াও যশোর জেলা ও শার্শা উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
নেতৃবৃন্দ এসময় দলের প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, শহীদদের আত্মত্যাগ, এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সংগ্রামী ভূমিকা তুলে ধরেন। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews