শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ায় ডায়গনস্টিক সেন্টার ও ল্যাবে মোবাইল কোর্ট, দালালকে কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

 

চকরিয়া বেসরকারি হাসপাতাল গুলোতে উপজেলা প্রশাসন,উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে
চকরিয়া পৌর শহরে বেসরকারী হাসপাতাল,ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল সেন্টার, ও ফার্মেসীতে এ অভিযান নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন ডাঃ সুজন ত্রিপুরা,সহকারী সার্জন সহকারী সার্জন ডা: সুজন ত্রিপরা, স্যানিটারী ইন্সপেক্টর ( ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন।

তিনি বলেন, অভিযানে হাসপাতাল সড়কের  মো: রফিকুল ইসলাম নামের দালালকে ১ মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে জিদ্দাবাজারে অবস্থিত বেসরকারী হাসপাতাল এভারগ্রীনকে ৫০,০০০ টাকা,হাসপতাল সড়কের হিলসাইড প্যাথলজি কে ১০,০০০টাকা,ল্যাব হাউস প্যাথলজিকে ১০,০০০ টাকা,চকরিয়া ওশান সিটি মার্কেটের হাসান ডেন্টাল সেন্টারকে ৫,০০০টাকা,এলকে ফার্মেসীকে ৫,০০০টাকা,হুমায়ুন ফার্মেসীকে ২,০০০ টাকাসহ সর্বমোট ৮২০০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews