বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার কৈয়ারবিলে বন্যার্তদের পাশে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলা হত্যা চেষ্টা মামলার আসামি আলোচিত বালুদুস্য নাজিম দুইদিনের রিমান্ডে জার্মানি: গণ-গোলাগুলির ঘটনায় সন্দেহভাজনকে কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে মোদির বাড়ির সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শহীদ ওয়াসিম আকরামকে স্মরণ করে সাবেক ছাত্রনেতা এরশাদুল করিমের আবেগঘন শ্রদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। ওই ভিডিওর ব্যাপারে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচিত সাবেক স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন।

image

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের এমন সমালোচনা করেন।

পোস্টে শামীম বলেছেন, এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ইসলামী শব্দটা তুলে দিতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতাকর্মীরাই করে চলেছে। আমাদের বিশ্বাস, তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।

এর আগে সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে মুহূর্তেই দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews