1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষিকা স্বামীসহ হাজত বাস জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ 

লামায় সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষিকা স্বামীসহ হাজত বাস

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি :-

লামায় ভূমি জালিয়াতির মামলায় দলিল লেখকসহ মধুঝিরির বাসিন্দা আবু তাহের দম্পতি জেল হাজতে।
গতকাল ২৪ মে লামা বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন না মঞ্জুর করে তাদের বান্দরবান জেলে প্রেরণ করেন।

অভিযোগ রয়েছে, মধুঝিরির বাসিন্দা আবু তাহের গং প্রতারণার মাধ্যমে স্থানীয়দের ভোগ দখলীয় বসতির জায়গার মিথ্যা তথ্য দিয়ে নিজ ও তার স্ত্রীর নামে জালিয়াতি দলিল করে হয়রানি করে চলছে। এ বিষয়ে বিগত ২০২৫ সালে ভুক্তভোগী শাহিনুর বেগম নামের এক বিধবা নারী লামা বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৮৬০ সনের দন্ডবিধি আইনের ৪০৬/৪২০/৪৬৭/৪৭১/৪৬৮/৫০৬(II)/৩৪ ধারায় ফৌজদারি মামলা করেন।

মামলায় আসামী করা হয়; এস এম আবু তাহের, পিতা- মৃত আব্দুল জব্বার, রাজিয়া বেগম, স্বামী এস এম আবু তাহের, তাওহিরা সুলতানা, পিতা- এস এম আবু তাহের, দুইবাই মগিনী, পিতা-ভ্রাইখ্যঅং মগ, মাচাচিং মার্মানী, পিতা-স্রাইখ্যাঅং মগ, ক্রাণুই মগিনী, পিতা-ভ্রাইখ্যঅং মগ এবং দলিল লেখক মিলন কান্তি চৌঃ ও মো: জহির।

মামলায় উল্লেখ করা হয়, লামা উপজেলায় ২৯৩নং ছাগল খাইয়া মৌজার ৬৩নং খতিয়ানের দাগ নং- ৭৮৪, ৭৮৫, ৭৮৭, ১০২৮, ১০২৯, ১০৩১, ১০৩২, ১০৩৭ ও ১০৪১ হতে থোয়াইগ্য প্রু মগ, পিতা- চাইঅং মগ এর নামে দুই একর একত্রিশ শতক জায়গা রেকর্ডীয় মালিক, বর্তমানে ওয়ারিশগনের নামে রেকর্ড ভুক্ত আছে। অপর ওয়ারিশ ম্রাইখ্য অং মগের নামে দুই একর একত্রিশ শতক জায়গা রেকর্ড আছে।

এদের উভয়পক্ষের ওয়ারিশগণের রেকর্ডভূক্ত জায়গা হতে খোয়াইগ্য প্রু মগের ওয়ারিশগণ এর ২.৩১ শতক হতে ২.২০৫০ শতক জায়গা বিক্রি করে দেয় এবং স্রাইখ্যং মগ এর ওয়ারিশগণ ২.৩১ শতক জায়গা হতে ২.২১ শতক জায়গা বিক্রি করে দেয়। এসব ওয়ারিশগণ একই জায়গা হতে বিভিন্ন ব্যক্তিকে বিক্রি করে দেয়। যা সহকারী কমিশনার (ভূমি) এর কানুনগো রাপ্রু মগের তদন্ত রিপোর্টে উল্লেখ রয়েছে।

মামলার অভিযোগকারীর স্বামী গত- ০৩/০৯/১৯৯৬ইং তারিখে বায়না নামা দলিল নং- ৬০৩/৯৬ মূলে ৬৩নং খতিয়ান এর দাগ নং- ৭৮৫ হতে ছাইলাপ্রু মামানী কর্তৃক ক্রয়কৃত ০.৩৭৫০ একর জমি হতে ০.৩০ (ত্রিশ শতক) জমি ক্রয় করে বসত বাড়ি করে ২৯ বছর নিয়মিত ভোগ দখলে আছে। বায়না নামা দলিল মূলে দানু মিয়া এবং কমলা খাতুন হতে ক্রয়কৃত খতিয়ান নং- ৬৩, দাগ নং- ১০৩৭ ও ৭৮৪ হতে ০.২০ একর জমি সম্পূর্ণ শাহিনুর বেগমের স্বামী ১৮৭/৯৯ নম্বর রেজিষ্ট্রি চুক্তিনামা দলিল মূলে ক্রয় করে ভোগ দখলে স্থিত আছেন।

অপর এজমালী অর্থাৎ মৃত মাইখ্যঅং মগের ওয়ারিশ হতে ২৫/১০/২০০৩ খ্রি. প্রাইভেট দলিল মূলে ০.১৫ একর ক্রয় করেন শাহিনুর বেগম। পরবর্তীতে বায়না নামা দলিল নং- ৮৭৭/২৪ ম্রাসাপ্রু মগিনী ৬৩নং খতিয়ানে দাগ নং- ৭৮৫ হইতে ০.১৫ (পনেরো শতক) জমি ক্রয় করেন। শাহিনুর বেগম ও তার স্বামীর সর্বমোট খরিদকৃত ৬৫ শতক জমির উপর দীর্ঘদিন ধরে বসতবাড়ী তৈরী করে সেখানে পারিক কবরস্থানসহ ভোগ দখলে আছেন।

এদিকে শাহিনুর বেগমের স্বামী মৃত্যুর পর আবু তাহের গং ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে শাহিনুরের জায়গা ও বসত ঘরসহ দখল করার জন্য পায়তারা করতে থাকে। আবু তাহের মিথ্যার আশ্রয় নিয়ে বিশ্বাস ভঙ্গ করে জাল জালিয়াতির মাধ্যমে শাহিনুর বেগমের জায়গা দখল করার জন্য বায়না নামা দলিল নং- ৬৪৮/৯৮ দলিলটি সৃজন করে। ওই মিথ্যা ও জাল দলিল দিয়ে শাহিনুরের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা করে হয়রানি করছে। আবু তাহের গং প্রভাবশালী হওয়ার কারণে এবং শাহিনুর বেগম বিধবা নারী হওয়ায় তাকে তার জায়গা হতে উচ্ছেদ করা জন্য বিভিন্নভাবে হয়রানির করে আসছে।

আবু তাহের বিগত সরকারের প্রভাবশালী নেতা হওয়ায় শাহিনুর বেগমকে বিভিন্ন প্রকার লাঞ্চিতও করেছে। বর্তমানে আবু তাহের গং পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে শাহিনুর বেগমকে মারাত্মক ভয়ভীতির হুমকি প্রদর্শন করছেন।
এই ঘটনায় ২৪ মে লামা বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম; আবু তাহের, তার স্ত্রী শালেরতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া বেগম, দলিল লেখক মিরন কান্তি চৌধুরী ও মোঃ জহিরকে জামিন না মঞ্জুর করে জেলে পাঠান। আসামী রেশমি আক্তারকে জামিন দেন এবং অপর আসামীদের ওয়ারেন্ট বহাল আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট