Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

ঈদগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা মাস্টার আমান উল্লাহর জানাজায় মানুষের ঢল

By ভোরের কণ্ঠ
September 17, 2025 1 Min Read
0

 

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার বীর মুক্তিযোদ্ধা মাস্টার আমান উল্লাহর জানাজায় শোকার্ত মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইউসুপের খিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন। নামাজের পূর্বে বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাস্টার আমান উল্লাহ ১৯৫৬ সালে ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইউসুপের খিলে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে ঈদগাঁও হাইস্কুল থেকে এসএসসি, ১৯৭২ সালে কক্সবাজার কলেজ থেকে এইচএসসি এবং পরে ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষকতা জীবনে তিনি বোয়ালখালী জুনিয়র হাইস্কুল, পোকখালী হাইস্কুল, ঈদগাহ উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম স্টিলমিল, ঈদগাহ জাহানারা উচ্চ বিদ্যালয় ও খুটাখালি তমিজিয়া ফাজিল মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতা শেষে ২০১৫ সালে অবসর নেন।

তিনি স্থানীয় মসজিদ ও হেফজখানার আমৃত্যু সভাপতি এবং মৃত্যুর আগ পর্যন্ত ঈদগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ছিলেন।

উল্লেখ্য যে, মরহুম মুক্তিযোদ্ধা মাস্টার আমান উল্লাহ স্ট্রোকজনিত কারণে ১৬ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে রামুর জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ শোক জানিয়েছে।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

চকরিয়ায় বাস থেকে ছুঁড়ে মারে নবজাতককে, হাসপাতালে মৃত্যু

Next

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারি আবেদন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *