1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চুনতি ১৯দিন ব্যাপী সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের ঢল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

লোহাগাড়ার চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিলের সমাপনী দিবসে লাখো মানুষের ঢল নেমেছে।

২২সেপ্টেম্বর (সমাপনী দিন) শেষে মঙ্গলবার ফজরের পূর্বে সীরাতুন্নবীর আখেরী মোনাজাতে অংশ নিতে বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লীরা জমায়েত হন বিশাল মাহফিলের মাঠসহ আশপাশ এলাকা।

অলিকুল শিরোমনি আশেকে রাসুল (সা.), মোজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (স.) প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহম্মদ (রহ,আ) শাহ ছাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ৫৫তম আন্তর্জাতিক সীরতুন্নবী মাহফিলের সমাপনী দিবসে বক্তব্য রাখেন, মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, মাওলানা ড. এনায়েত উল্লাহ আব্বাসী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। সমাপনী বক্তব্য রাখেন, সীরাত কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী।

উপস্থিত ছিলেন, সীরাত কমিটি (ঈদগাঁও কমিটির সভাপতি ও চুনতি ফাতেমা বতুল (রা:) মহিলা ফাজিল মাদ্রাসার ইসলামী ইতিহাসের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ মুহসিন, গনমাধ্যম কর্মী সেলিম উদ্দিন ও এম আবু হেনা সাগর।

ফজরের নামাজের আগ মুহূর্তে মিলাদ ও  আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ড. এনায়েত উল্লাহ আব্বাসী। দূরদূরান্ত থেকে আগত মুসল্লীরা মোনাজাতে গভীর কান্নায় নিমজ্জিত হয়। মোনাজাতে দেশ- জাতি ও বিশ্ব মুসলিমের কল্যান কামনায় বিশেষ ভাবে দোয়া কামনা করেন।

মোনাজাতে ফিলিস্তিনে মুসলমানদের উপর চরম জুলুম নির্যাতন থেকে মুক্তি ও স্বাধীন ফিলিস্তিন রাস্ট্রের জন্য মহান আল্লাহ কাছে প্রা্থনা করা হয়।

সমাপনী দিনে চট্টগ্রাম-কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন মুসল্লীরা। ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী মাহফিলে দৈনিক হাজার হাজার নারী পুরুষ তবরুক পরিবেশন করেন। এই মাহফিলকে ঘিরে বসছেন বিশাল বাজার। মহাসড়কের প্রধান গেইট থেকে মাঠ পযন্ত সড়কের দুইপাশে খাদ্য সামগ্রী,কাপড়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের সমারোহ।

মাহফিল শেষে ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দীর্ঘলাইনে দাঁড়িয়ে থাকতে সামরিক কষ্ট হয় মুসল্লীদের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট