1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তর মহেশখালী উপজেলা বাস্তবায়নের ঘোষণা এমপি আলমগীর ফরিদের সাংবাদিক অলি উল্লাহ রনির পুত্র নুরে ইলাহি নাদিমের ইসালে সওয়াবের দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত ধর্ষণের অভিযোগে মামলা, যুবদল নেতাকে সব পদ থেকে বহিষ্কার নদীতে ড্রেজার মেশিন, হুমকির মুখে গজালিয়া-ঈদগড়ের সংযোগ সেতু ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জন আটক সমাবেশের ডাক দিয়েছে ১১ দল চকরিয়ার সিআইপি ফরিদের স্ত্রী-সন্তান হজ্বের সফরে  চকরিয়া গলায় ফাঁস লাগানো মসজিদে ইমামের মরদেহ উদ্ধার প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর লামার কেয়াজুপাড়ায় ট্রাফিক পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে যানবাহনের বিরুদ্ধে মামলা

মহেশখালীতে চিংড়ি ঘেরে শ্রমিকের মৃত্যু!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় বজ্রপাতে সুমন (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নয়াকাটা ঘোনার একটি চিংড়িঘেরে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মাইজপাড়া এলাকার মঞ্জুর আলমের পুত্র। তিনি পেশায় একজন চিংড়িঘের শ্রমিক ছিলেন এবং দীর্ঘদিন ধরে নয়াকাটা ঘোনায় কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সুমন ঘেরের ভেতরে অবস্থান করছিলেন। বজ্রপাত শুরু হলে বাসা থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন তিনি। এসময় একটি বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও সহকর্মীরা জানান, সুমন ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সদালাপী একজন মানুষ। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ ছড়িয়ে পড়েছে।

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে অনেক প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা খোলা জায়গা ও জলাশয়ের কাছে অবস্থান করা থেকে বিরত থাকার পরামর্শ দেন বজ্রসহ বৃষ্টিপাতের সময়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট