রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয় স্বর্ণের দামে বড় লাফ বাংলাদেশ থেকে চীন : ইয়ানশান বিশ্ববিদ্যালয়ের ওহিন্দ্রিলা ভট্টাচার্যের শিক্ষাগত উৎকর্ষের যাত্রা মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ,অভিযানে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি

স্বর্ণের দামে বড় লাফ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কমেছে জ্বালানি তেলের দাম। এরই রেশ ধরে টানা দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এই মূল্যবান ধাতুর দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিন বাংলাদেশ সময় বেলা ২টা ২৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৮ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১৮ দশমিক ২০ ডলার হয়েছে।বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির পরও স্বর্ণের বাজারে খুব একটা প্রভাব পড়েনি। ফেডের সুদের হার বৃদ্ধির প্রক্রিয়া খুব বেশি দীর্ঘায়িত হবে না—এমন প্রত্যাশার পাশাপাশি তেলের দাম কমায় তাৎক্ষণিক স্বস্তি পেয়েছে স্বর্ণের বাজার।’

সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতি প্রতিরোধের হাতিয়ার হিসেবে দেখা হলেও সুদের হার বেশি হলে মুনাফাদায়ক সম্পদগুলোর আকর্ষণ বাড়িয়ে দেয়। ফলে স্বর্ণের চাহিদা কমে যায়। গত বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে। আগামী মাসগুলোতে এটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে। এ ছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮১৩ দশমিক ৭০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৪ দশমিক ১২ ডলার হয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম

এদিকে দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews