1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণের দাবিতে আবারও সোচ্চার এলাকাবাসী বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি চকরিয়ায় প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 1 Win Türkiye onlayn kazino oynamaq | Rəsmi sayt ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক কাল কক্সবাজার আসছে প্রধানমন্ত্রী,জনসভাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

৫ দফা দাবিতে চকরিয়ায় ইসলামি আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ।

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

কেন্দ্রীয় ঘোষিত সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় ইসলামি আন্দোলন বাংলাদেশের জুলাই সনদ ভিত্তিতে ও ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়া পৌর আবদুল হামিদ বাসটার্মিনালে ইসলামি আন্দোলন বাংলাদেশ মাতামুহুরির সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক হাকিমীর সঞ্চালনায় এবং বাংলাদেশ ইসলামি আন্দোলন বাংলাদেশ চকরিয়া থানার উত্তর শাখার সভাপতি মাওলানা মুনিরুল্লাহ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার -১ আসনে হাত পাখা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী মাওলানা সরওয়ার আলম কুতুবী।

জুলাই সনদের ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন, নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার ও বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

মাওলানা সরওয়ার আলম কুতুবী বলেন, আমাদের পক্ষে থেকে পিআর নিয়ে বারবার সংস্কার কমিশনকে আলোচনা পর্যালোচনার আহ্বান জানানো হলেও সংস্কার কমিশন বারবার জনগুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করেছে। আর এ কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। যে সিস্টেমের কারণে দেশে বারবার স্বৈরাচার তৈরি, সে সিস্টেমকে জিইয়ে রাখতে জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতা জীবন বিসর্জন দেয়নি। এই সিস্টেম পরিবর্তন করাই জুলাই বিপ্লবের চাহিদা। প্রচলিত পদ্ধতির নির্বাচন মানেই স্বৈরাচারের তৈরির আয়োজন। ’২৪ পরবর্তী বাংলাদেশে নতুন করে স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প কোনো পথ নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সদস্য হাফেজ মোহাম্মদ শফি, মাতামুহুরি শাখার সভাপতি মাওলানা নুরুল্লাহ সিকদার, চকরিয়া দক্ষিণের সভাপতি শেখ আহমদ শিকদার সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আলোচনা শেষে চকরিয়া আবদুল হামিদ বাসটার্মিনালে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাণিজ্য মার্কেট জনতা শপিং এ শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট