বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

কক্সবাজারে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে ছুরিকাঘাতে আমজাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমজাদ হোসেন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত আমজাদ হোসেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের ছোট ভাই।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে আমজাদ হত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এসময় হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews