শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

চকরিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো- সযত্নে তোমায় রাখবো আগলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি চকরিয়া উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

 

চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলীর সার্বিক তত্ত্বাবধানে র‌্যালিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিন।

 

এসময় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি শামসুল হক কমিশনার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মাস্টার সালেহ আহমদ, সদস্য মাস্টার আবুল কালাম, মাস্টার রাম প্রসাদ, হাজী রুকুন উদ্দিন, আলহাজ্ব এস.জি.এম আফজাল হোসেন (কাউসার) প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews