1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

১ রানে হারলো বাংলাদেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
নাটকীয়তার পর সুপার ওভারে বাংলাদেশকে ১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিস প্রথমে ব্যাট করতে ১ ওভারে ৬ রান করে। জবাবে বাংলাদেশ ৯ রান করতে সক্ষম হয়।

এর আগে ৫০ ওভারের ম্যাচে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। এই রান ডিফেন্ড করতে সাইফ হাসানের ওপর ভরসা রাখেন মিরাজ। প্রথম দুই বল ডট করেন এই স্পিনার। তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে নেন আকিল ও হোপ। পঞ্চম বলে আকিলকে বোল্ড করেন সাইফ। ফলে শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৩ রানে। সাইফের করা শেষ বলে পেয়েরি ঠিকমতো খেলতে না পারায় বল উপরে উঠে যায়, দৌড়ে সোহান বলে নিচে গেলেও গ্লাভসে জমাতে পারেননি। ২ রান নিয়ে ম্যাচ ড্র করে উইন্ডিজ। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের ইতিহাসে তিন ফরম্যাট মিলিয়ে এটাই প্রথম ড্র।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন সৌম্য সরকার। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৩ রান করে উইন্ডিজ।

নতুন বল নাসুম আহমেদেরব হাতে তুলে দেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে মাত্র তিন বল সময় নেন এই স্পিনার। ইনিংসের তৃতীয় বলেই ব্রেন্ডন কিংকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসুম।

শুরুতেই দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণে যান মিরাজ। নাসুমের সঙ্গে অপর প্রান্তে বোলিং করেন অধিনায়ক নিজেই। তবে দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ভালোই জবাব দেন আলিক আথানজে ও কেসি কার্টি। শেষ পর্যন্ত আথানজে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। একই ভাবে কার্টিকেও ফিরিয়েছেন এই লেগি।
এরপর আক্যাম অগাস্টে, শারেফানে রাদারফোর্ড, রোস্টন চেসরা দ্রুতই ফিরেছেন। তাতে ১৩৩ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপর শাই হোপ ও জাস্টিন গ্রেভস মিলে দারুণ প্রতিরোধ গড়েন। ৪৪ রানের সেই জুটি দারুণ এক থ্রুতে ভাঙেন মিরাজ। ২৬ রান করে ফেরেন গ্রেভস।

এরপর আকিল হোসেনকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং করেন হোপ। ১৬ রান করে আকিল ফিরলেও শেষ পর্যন্ত ছিলেন হোপ। ৫৩ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার।

এর আগে ব্যাটিংয়ে সাবধানী শুরু করেছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। দুজনের দেখে-শোনেই খেলছিলেন। তবে হঠাৎ ডিফেন্স করতে গিয়ে আউটসাইড এজে স্লিপে ক্যাচ দেন সাইফ। গত ম্যাচের মতো আজও দুই অঙ্ক ছুঁতে পারেননি তিনি। এক ছক্কায় ১৬ বলে করেছেন ৬ রান।

ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে তাওহিদ হৃদয়কে নামানো হয় তিনে। গুরুত্বপূর্ণ এই পজিশনে খেলতে নেমে ব্যর্থ তিনি। সৌম্যের সঙ্গে হৃদয়ের জুটি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে বাজে শট খেলে নিজের উইকেট বিলিয়ে এসেছে হৃদয়। ফেরার আগে ১৯ বলে করেছেন ১২ রান।

হৃদয়ের পর উইকেটে এসে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্তও। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন। ২১ বলে ১৫ রান এসেছে তার ব্যাট থেকে। অঙ্কনও একই পথে হেটেছেন। ৩৫ বলে ১৭ করে আউট হয়েছেন।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট