1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন পথ ভুলে লোকালয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর, উদ্ধার বন বিভাগের কক্সবাজারে ২ দিনের সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা সফল হয় নি ঈদগাঁওতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন ৫ সপ্তাহ পর আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমা আদায় কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশের উদ্যোগে জেন্ডারভিত্তিক জীবনদক্ষতা শিক্ষা বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট— হাসনাতকে স্পিকার আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী

ক্ষমতায় গেলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার জন্য পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আর জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে।

শনিবার রাজধানীতে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ শীর্ষক জাতীয় সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তারা।

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনারের আয়োজন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ। এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আলোচনায় প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মু. রেজাউল করিম, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকও বক্তব্য রেখেছেন।

শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের মূল্যবোধ নষ্ট করেছে অভিযোগ করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, তার দল ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ ফিরিয়ে আনবে।

এসময় প্রাথমিক শিক্ষাকে নৈতিকতা বিরোধী অবস্থান থেকে ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার আহবান জানান জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।  আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষার জন্য পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করবে বিএনপি। জাতিকে কাঙ্খিত উন্নতির দিকে নিয়ে যেতে হলে ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন সালাহউদ্দিন আহমেদ।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট