শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

চকরিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক চিরিঙ্গা হাইওয়ে থানার পাশ্ববর্তী ইসলাম নগর এলাকায় পিক-আপ ও মোটরসাইকেল সংঘর্ষে রিয়াদ উদ্দিন(৩১) নামের এক যুবক নিহত হয়েছে। এতে পথচারীসহ গুরুতর আহত হয়েছে ২ জন।

শনিবার ( ২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ইসলাম নগর দরগাহ পাড়া কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন।

মোহাম্মদ আরিফুল আমিন ভোরের কণ্ঠকে বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে অজ্ঞাত একটি পিক-আপের সাথে মোটরসাইকেলের(রেজি নং- ঢাকা মেট্রো-ল-৫৮-৮৯৯১) সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় মোটরসাইকেল আরোহী রিয়াদ উদ্দিন মিয়াকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
নিহত ব্যক্তি মাদারিপুর জেলায় রাজৈর থানার আলিয়ার রহমানের পুত্র।

আহতদের মধ্যে মাদারীপুর রাজৈর থানার দেলোয়ার মোল্লার পুত্র মুসা মোল্লা(২৮) ওবায়দুর কন্যা অথৈ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় একটি মোটরসাইকেল উদ্ধার হলেও পিক-আপের চালক পালিয়ে যায়। জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews