1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

খুরুস্কুল-ভারুয়াখালী সংযোগ সেতুর কাজ শেষ করাসহ নানা দাবীতে সমাবেশ ও পদযাত্রা

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

কক্সবাজারের খুরুশকুল-ভারুয়াখালী সংযোগ সেতু,ভারুয়াখালী-চৌফলদন্ডী সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করাসহ ভারুয়াখালী-রশিদনগর সড়কে ডাকাতি বন্ধের জন্য একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে সমাবেশ ও পদযাত্রা করেছেন স্থানীয়রা।

গতকাল দুপুরের দিকে ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদরাসা প্রাঙ্গন থেকে ঐ পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শেষে নির্মাণাধীন খুরুশকুল-ভারুয়াখালী সংযোগ সেতুতে অনুষ্ঠিত হয় সমাবেশ । যেখানে স্থানীয় নানা শ্রেণী-পেশার লোকজনের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০২১ সালে জানুয়ারিতে সেতুর নির্মাণকাজ শুরুর পর প্রায় ৫ বছর অতিবাহিত হতে চললেও এখনও প্রায় ৪০ শতাংশ কাজ বাকি। আগামী ৩ মাসের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা ভারুয়াখালী-রশিদনগর সড়কে ডাকাতি বন্ধের জন্য একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। এ বিষয়ে গণসাক্ষরও সংগ্রহ করা হয়।

ইফতেখারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ বদরুল আলম, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, সরওয়ার কামালসহ অনেকে। পরে মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট